তেলের দাবিতে ভালুকায় সড়ক অবরোধ, প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত সমাধান

প্রকাশিতঃ এপ্রিল ১৮, ২০২৬, ১৬:৫৯

ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নে অবস্থিত মেসার্স সায়হান ফিলিং স্টেশনে তেল সরবরাহের দাবিতে শনিবার দুপুরে স্থানীয় বাইকাররা সড়ক অবরোধ করেন। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসাইন। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করে বাইকারদের সঙ্গে কথা বলেন এবং ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সাথে সমন্বয় করেন।
পরবর্তীতে তার উদ্যোগে আলোচনার মাধ্যমে বিষয়টি খুবই সুশৃঙ্খলভাবে সমাধান করা হয়। এতে করে অবরোধ প্রত্যাহার করা হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
স্থানীয়রা দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ায় প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।