গাজীপুর থেকে ওবাইদুল ইসলাম: গাজীপুর সদর উপজেলার নলজানী ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা তে গত ১৭ এপ্রিল রাতে মাদক বিরোধী টাস্কফোর্সের বিশেষ অভিযান পরিচালিত হয়, এতে বিভিন্ন মাদকদ্রব্য সহ ছয় জন গ্রেফতার হন। গাজীপুর জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, র্যাব-১ ও জয়দেবপুর থানা পুলিশের সমন্বয়ে গঠিত উক্ত মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা সেন্টারে চলা ডিজে পার্টি থেকে ভয়ংকর মাদক হিসেবে পরিচিত এমডিএমএ বা এক্সটাসি সারে পাঁচ গ্রাম, কুশ পাঁচ গ্রাম, ক্যানাবিস চকলেট ১৬৫ গ্রাম, বিয়ার ১০১ বোতল(৩৩.৩৩লিটার) ও বিদেশী অ্যাবসোলিউটি ভোদকা নামের তিন বোতল মদ উদ্ধার কারা হয়, এ সময় মোট ছয় জনকে গ্রেফতার করা হয়। গ্রফতারকৃতরা হলেন, ঢাকা জেলার গুলশান-২ থানার জাহাঙ্গীর আলমের ছেলে জাহিদুল আলম জয় (৩৪), জয়দেবপুর থানার সিংরাতুলী দক্ষিণপাড়া এলাকার মৃত আক্তার আলমের ছেলে জিহাদ আহম্মেদ রাফি(১৯), ঢাকা জেলার গুলশান ১ দক্ষিণ বাড্ডার আবু হাসান চৌধুরীর ছেলে রেদোয়ান হাসান চৌধুরী(৩৩), কাফরুল থানার ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার নজরুল ইসলাম খানের ছেলে ফয়জুল ইসলাম খান লাবিব, ভাটার থানার বসুন্ধরা আবাসিক এলাকার জলিলুর রহমানের ছেলে আবির হোসেন(২৩), ও একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে ইফতিয়ার কাসেম চার্লী (৩০) । জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন কুমার কর বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় জাহিদুল ইসলাম জয়ের নেতৃত্বে আর্ট এক্স নামের ব্যানারে ডিজে পার্টি পরিচালনা করে তরুন তরুনীদের মাঝে বিভিন্ন ধরনের সিনথেটিক মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন তারা গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
গাজীপুরে ভাওয়াল রিসোর্টে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: গ্রেফতার-৬
প্রকাশিতঃ এপ্রিল ১৮, ২০২৬, ১৬:৫৫