ফুলবাড়িয়া (ময়মনসিংহ) থেকে মো: আব্দুল জব্বার : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুঁটিজানা গ্রামের বাসিন্দা মরহুম হাসান মৌলভী এর বড় ছেলে, বাদীহাটি গ্রামের সরকার বাড়ীর মরহুম রাজ মাহমুদ সরকারের ভাগিনা, কেএনবিএস যুব স্পোর্টিং একাডেমির কার্যকরী কমিটির সহ-সভাপতি, কেশরগঞ্জ বাজারের সুপরিচিত ফটোস্ট্যাট ও ফ্লেক্সিলোড ব্যবসায়ী সেলিম সামাদ ওরফে সেলিম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি গত সোমবার (১৩ এপ্রিল) ভোর ৫ টার দিকে ময়মনসিংহের নেক্সাস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ঐদিন বাদ আসর বাদিহাটি ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে সামাজিক গোরস্থানে লাশ দাফন করা হয়।
তিনি গর্ভধারিনী মা, প্রিয়তমা স্ত্রী, জীবনের শ্রেষ্ঠ অর্জন ১ পুত্র, ২ কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখেগেছেন।
তিনি কিডনী, ডায়াবেটিস, হার্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মুত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৫৫ বছর।
জানাজা নামাজের পূর্বে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও দেওখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশিকুল ইসলাম আশিক, বাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ ফজলুল হক মাখন, বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ জাকির হোসেন, নাওগাঁও ইউনিয়ন বিএনপি”র সভাপতি আলহাজ্ব মো: আবুল কালাম সরকার, কেশরগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো: আব্দুল খালেক, পলাশীহাটা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: নাজমুল হক প্রমূখ। পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য নজরুল ইসলাম সংগ্রাম। এছাড়াও জানাজা নামাজে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আনোয়ারুল ইসলাম (মঞ্জু) তালুকদার, অধ্যক্ষ আর,জে,এম, সেলিম রেজা তালুকদার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী সহ সমাজের সকল শ্রেণি ও পেশার লোকজন।