মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের, আহত মা

প্রকাশিতঃ এপ্রিল ২৭, ২০২৬, ১৬:৫০

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীতে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে শরীফ মিয়া (২৫) নামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় ছেলে কে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছে তার মা । রোববার (২৬ এপ্রিল) রাত ৯টার দিকে সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল নদীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরীফ (২৫) উপজেলার ডোয়াইল নদীরপাড় গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে।

এ বিষয়টি স্থানীয় সাবেক ইউপি সদস্য আক্তারুজ্জামান ঘটনাটি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়,গত রোববার সারাদিন বিদ্যুৎ না থাকায় শরীফ মিয়া তার মোবাইল ফোন চার্জ দিতে পারেননি। পরে রাতে বাড়িতে বিদ্যুৎ আসার পর চার্জারটি সকেটে সংযুক্ত করতে যায়। হঠাৎ শর্ট সার্কিটে বিদ্যুতায়িত হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ দিকে ছেলেকে বাঁচাতে মা ছাড়ানোর চেষ্টা করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।