ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা প্রেসক্লাবের সদস্য ও ব্যবসায়ী মাওলানা হারুন অর রশিদের কলা বাগানে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভালুকা প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় ব্যবসায়ী মাওলানা হারুন অর রশিদ অভিযোগ করে জানান, সোমবার ২৭ এপ্রিল দুপুর ১২টা থেকে শুরু করে প্রায় ২টা পর্যন্ত উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের ধামশুর পশ্চিমপাড়া দরগাচালা এলাকায় তার কলা বাগানে প্রকাশ্যে হামলা চালায় একদল দুর্বৃত্ত।
তিনি জানান, হামলাকারীরা তার বাগানের অসংখ্য কলাগাছ কেটে ফেলে এবং গাছের কলার ছড়ি লুট করে নিয়ে যায়। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।
এ সময় বাগানের কেয়ারটেকার শামসুদ্দীনকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
মাওলানা হারুন অর রশিদ ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
ভালুকায় ব্যবসায়ীর কলা বাগানে সন্ত্রাসী হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি
প্রকাশিতঃ এপ্রিল ২৭, ২০২৬, ১৬:৪৮