অপপ্রচারে নয় মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বিএনপি নেতা আব্দুর রশিদ

প্রকাশিতঃ মে ১৫, ২০২৬, ১৫:৫৪

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের পরিচিত মুখ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পিংনা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ। তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হিসেবে কাজ করে যাচ্ছেন। অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তিনি ইতোমধ্যেই আস্থার প্রতীকে পরিণত হয়ে ব্যাপক সুনাম কুড়িয়েছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মহল তাকে জড়িয়ে নানা অপ-প্রচার চালানোর চেষ্টা দেখা গেলেও এলাকাবাসীর দাবি— জনপ্রিয়তা ও জনসম্পৃক্ততার কারণেই একটি মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে।

স্থানীয় সচেতন মহল , বিএনপি নেতা আব্দুর রশিদ একজন সাহসী, মানবিক ও জনবান্ধব রাজনৈতিক ব্যক্তি। ৩৬ বছরের রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়েও তিনি বহু অসহায় পরিবারের সহযোগিতায় এগিয়ে এসেছেন। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ রাখতে তার ভূমিকা প্রশংসিত।
এলাকাবাসী আরও বলেন,
“যে মানুষটি সবসময় জনগণের কল্যাণে কাজ করে, তাকে নিয়েই বেশি আলোচনা ও সমালোচনা হয়। কারণ ভালো মানুষের জনপ্রিয়তা অনেকের সহ্য হয় না।”
তারা মনে করেন, কোনো অভিযোগ থাকলে সেটির সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। কিন্তু প্রমাণ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কাউকে হেয়প্রতিপন্ন করা ও চরিত্রহননের চেষ্টা কখনোই গ্রহণযোগ্য নয়।
রাজনৈতিক মহলের মতে, আব্দুর রশিদ একজন নিবেদিত প্রাণ সংগঠক, কর্মীবান্ধব নেতা এবং সাধারণ মানুষের নির্ভরতার নাম। তার অর্জিত সম্মান ও জনগণের ভালোবাসা অপপ্রচারে ম্লান হওয়ার নয়।
গাছ যত ফলবান হয়, ততই তাকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয়”— এই প্রবাদটির বাস্তব প্রতিচ্ছবি যেন আজকের আব্দুর রশিদ।