ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল

প্রকাশিতঃ মে ১৫, ২০২৬, ১৫:৫২

নরসিংদী প্রতিনিধি: ভারতের পশ্চিমবঙ্গসহ ভারত জুড়ে মুসলিম নিপীড়নের প্রতিবাদে গতকাল শুক্রবার নরসিংদীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে| তানযীমুল মাদারিসিল কওমিয়া ও নরসিংদী জেলা ইমাম পরিষদ এর যৌথ আয়োজনে এ মিছিল অনুষ্ঠিত হয়| পূর্ব ঘোষিত সময় সূচি অনুযায়ী নরসিংদী পৌরসভা চত্বরে বাদ জুমা খন্ড খন্ড মিছিল আসতে থাকে| মিছিলে নেতৃত্ব দেন তানজিমুল মাদারিসিল কওমিয়ার সভাপতি হাফেজ মাওলানা শওকত হোসেন সরকার| মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে নরসিংদী রেলস্টেশনে এসে সমবেত হয়| সমাবেশে বক্তব্য রাখেন ইমাম পরিষদের সিনিয়র সহসভাপতি মুফতি রবিউল ইসলাম, মুফতি শফিউল্লাহ, মাওলানা সাদেকুর রহমান, মাওলানা অলিউল্লাহ, মাওলানা নূরুল কবির, মাওলানা ছলিম উল্লাহ প্রমুখ|