এম এ মান্নান, পোরশা নওগাঁ প্রতিনিধি
গতকাল বুধবার বৈকালে নওগাঁর পোরশায় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে উপজেলা হল রুমে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে এককালীন আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এ কার্যক্রমে বিভিন্ন শ্রেণি-পেশার অসচ্ছল৩৫ পরিবারের সদস্যদের মাঝে১৫ জনকে ২০০০ হাজার করে ৩০০০০ হাজার টাকা এবং ২০ জনকে ১০০০ করে ২০০০০ হাজার টাকা সর্বমোট ৫০০০০ হাজার টাকার এ অনুদান প্রদান করা হয়।
অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান এবং সভাপতিত্ব করেনউপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়াও উপজেলা সমাজসেবা কর্মকর্তা, সমাজকল্যাণ পরিষদের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সরকারের পাশাপাশি সমাজকল্যাণ পরিষদের এ ধরনের উদ্যোগ দরিদ্র মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তারা।
অনুষ্ঠানে উপকারভোগীরা এ সহায়তা পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। শেষে উপস্থিত অতিথিরা উপকারভোগীদের হাতে আর্থিক অনুদানের টাকা তুলে দেন।
পোরশায় সমাজকল্যাণ পরিষদের এককালীন আর্থিক অনুদান বিতরণ
প্রকাশিতঃ মে ৭, ২০২৬, ০৫:৪৫