এস,এম সিপার, পিরোজপুর প্রতিনিধি: দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র ও মিথ্যা প্রোপাগান্ডার বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন পিরোজপুরের নাজিরপুর উপজেলা বিএনপি, যুবদল ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নাজিরপুরের চৌঠইমহল বে-স্টান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মোড়ে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, একটি মহল দেশ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন ধরণের প্রোপাগান্ডা ছড়িয়ে ষড়যন্ত্র করছে। স্বাধীনতার পর থেকে এরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে।
দেশকে অস্থিতিশীল করতে মিথ্যাচার করছে। এরই ধারাবাহিকতায় এখনো তারা দেশ এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেই যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম ফরাজী, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান টিপু হাজরা, শফিকুল ইসলাম সাফিক, শ্রীরামকাঠী ইউনিয়ন বিএনপির আহবায়ক নাসির মল্লিক, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক মিজানুর রহমান রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিয়াজ ফরাজী, সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান ফরাজী, মাজেদুল কবির রাসেল, , উপজেলা কৃষকদলের সদস্য সচিব মিল্টন মাঝি, উপজেলা ছাত্রদলের আহবায়ক এইচ এম শামিম হাসান, সদস্য সচিব তারেক আব্দুল্লাহ বাপ্পি প্রমূখ।