মোঃ মিজানুর রহমান
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে ৪ ইউপি প্রশাসনিক কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার ২ মে কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ইউপি প্রশাসনিক কর্মকর্তা সমিতির কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় জেলার বনগ্রাম ইউপি প্রশাসনিক কর্মকর্তা হাবিবুর রহমান, এগারসিন্দুর ইউপি প্রশাসনিক কর্মকর্তা মানিক লাল,অষ্টগ্রাম ইউপি প্রশাসনিক কর্মকর্তা কামরুজ্জামান শিরিন ও তাড়াইলের ইউপি প্রশাসনিক কর্মকর্তা আফতাব উদ্দিনকে এ বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
বাংলাদেশ ইউপি প্রশাসনিক কর্মকর্তা সমিতির কিশোরগঞ্জ জেলা শাখার আহবায়ক মোঃ সালাহউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ ( কটিয়াদী – পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ জালাল উদ্দীন এমপি।
এ সময় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা ইউপি প্রশাসনিক কর্মকর্তা সমিতির সদস্য সচিব আখতারুজ্জামান রিপন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও কিশোরগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রঞ্জিত সরকার, চরফরাদী ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোবারক হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশ ইউপি প্রশাসনিক কর্মকর্তা সমিতির কিশোরগঞ্জ শাখার নেতৃবৃন্দসহ জেলা কর্মরত ইউপি প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।