মো. মোক্তার হোসেন সোনারগাও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সোনারগাঁও থানায় নতুন অফিসার ইনচার্জ ওসি’র দায়িত্বে আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন আগামী (৩ মার্চ) রোববার।
সোনারগাঁও থানায় অফিসার ইনচার্জের দায়িত্ব গ্রহণের আগে তিনি কুমিল্লার দেবিদ্বার থানার ওসি’র দায়িত্ব পালন করেছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, নব্য যোগদানে সোনারগাঁও থানার ওসি গোলাম সারোয়ার তিনি দায়িত্বশীলতা, কর্মদক্ষতা, এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সফল ভূমিকা রাখেন।
সূত্রে আরো জানায়, দক্ষ ও অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা হিসেবে বেশ পরিচিত লাভ করে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালনকালে অপরাধ দমন জননিরাপত্তা, নিশ্চিত করন ও সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। চট্টগ্রাম জেলায় কর্মরত অবস্থায় অস্ত্র উদ্ধার থেকে শুরু করে চাঁদাবাজি দমনে কঠোর অবস্থান নিয়ে ব্যাপক প্রশংসা অর্জন করেন। তিনি অত্যন্ত সাহসী বলে সফল অভিযানের স্বীকৃতি স্বরূপ টানা তিন তিনবার চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হন। স্থানীয়দের মাঝে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে।সোনারগাঁও উপজেলার উপর দিয়ে প্রবাহিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও মেঘনা তীরবর্তী হওয়ায় এই এলাকাটি মাদকের জোন হিসেবে পরিচিত। এটি একটি জনবহুল এলাকা, অপরাধ দমনে আরো গতিশীল হবে সোনারগাঁও থানায় এলাকা বলে সংশ্লিষ্ট দের ধারণা।