শাখাওয়াত হোসেন মোল্লা: শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের শিবচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ হোসাইন (১৬) নামে এক ওয়ার্কশপ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার মে দিবসে ওয়ার্কশপে কাজ করার সময় তার মৃত্যু হয়। তিনি উপজেলার দ্বিতীয়াখন্ড ইউনিয়নের নিয়ামতকান্দি গ্রামের মোঃ জাকির হোসেন ছেলে।
জানা যায়, শিবচর পৌরসভার কলেজমোড় এলাকার একটি ওয়ার্কশপের দোকানে কাজ করতেন তিনি। সকালে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয় । পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. মোহসিন রেজা বলেন,’সকালে ওই শ্রমিককে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুরুল মোর্শেদ বলেন,’খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে কোন অভিযোগ দেয়নি তার পরিবার।
শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে ওয়ার্কশপ শ্রমিকের মৃত্যু
প্রকাশিতঃ মে ১, ২০২৬, ১৬:০১