শিবপুরে মাত্রাতিরিক্ত হর্ণ বাজানো এবং নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় জরিমানা

প্রকাশিতঃ এপ্রিল ২৯, ২০২৬, ১৬:৩১

নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর শিবপুরে মাত্রাতিরিক্ত হর্ণ বাজানো এবং নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ৩ টি যানবাহনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২৯ এপ্রিল) উপজেলার ইটাখোলা নামক স্থানে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালত ০৩ টি যানবাহন কে অনুমোদিত মাত্রার অতিরিক্ত হর্ণ বাজানো এবং নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় মোট ১১ হাজার টাকা জরিমানা ধার্য্য ও আদায় করেন।

পরিবেশ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্যালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসন, নরসিংদীর সহযোগিতায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এফএম. নাঈম হাসান শুভ এবং প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক আরিফা বেগম।

এছাড়াও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবুল মুনসুর মোল্লা। এসময় পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসনের টিম ও জেলা আনসার সদস্যদের একটি টিম সহযোগিতা করেন।