ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার ৬ নং ভালুকা ইউনিয়নের বাঁশিল গ্রামে বানরের কামড়ে মোঃ সোহেল মিয়া (৪৯) নামের এক মাছ চাষী গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, আহত সোহেল মিয়া মৃত আছমত আলী শেখের ছেলে। মঙ্গলবার আনুমানিক দুপুর ২টার দিকে মানহাওয়ালা বিলের পাড়ে মাছের খামার দেখতে গেলে হঠাৎ করে একটি বানর তার ওপর আক্রমণ চালিয়ে কামড় দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। আহত ব্যক্তিকে দেখতে হাসপাতালে ভিড় করছেন অনেক মানুষ বলে জানা গেছে।
ভালুকায় বানরের কামড়ে মাছ চাষী গুরুতর আহত
প্রকাশিতঃ এপ্রিল ২৯, ২০২৬, ১৬:২৯