পোরশায় ছাওড় ও তেঁতুলিয়া ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

প্রকাশিতঃ এপ্রিল ২৯, ২০২৬, ১০:৩৬

এম এ মান্নান, পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশায় ছাওড় ও তেঁতুলিয়া ইউপির ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বার্ষিক বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার ছাওড় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপির প্রশাসনিক কর্মকর্তা আতিকুর রহমান। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৪৭,২৮,০৩৫টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৪৬,৪৪,৯২২টাকা। উন্নয়ন আয় ধরা হয়েছে ২,৭১,২১,০০০টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২,৭০,৫১,০০০টাকা। অপরদিকে একই দিন দুপুর ১২টায় তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপির প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলামের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপির প্রশাসনিক কর্মকর্তা সোহাগ হোসেন। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১,৯৫০,৮০৫টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১,৭৯৬,৩৭৮টাকা। উন্নয়ন আয় ধরা হয়েছে ৪১,২৭৬,৯৬৮টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৪১,২৭৬,৯৬৮টাকা। বাজেট সভা দুটিতে উপস্থিত ছিলেন ছাওড় ইউপির হিসাব সহকারী রিপন রেজা, সিসিডিবি’র উপজেলা কো-অর্ডিনেটর আবুল কালাম আজাদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ডিএম রাশেদ, সকল ইউপি সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।