স্মৃতিশক্তি মানসিক বিকাশের সংগীত চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ: দিদারুল আলম

প্রকাশিতঃ এপ্রিল ২৫, ২০২৬, ১৭:০৯

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সাধারণ সম্পাদক ও পটিয়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য সমাজ সেবক মুহাম্মদ দিদারুল আলম বলেছেন, স্কুলের ক্ষুদে শিশু শিক্ষার্থীদের সংগীত চর্চায় এগিয়ে নেওয়া তাদের সৃজনশীলতা, স্মৃতিশক্তি এবং মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শিশুদের কেবল আনন্দই দেয় না, বরং তাদের মধ্যে শৃঙ্খলা ও দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা তৈরি করে। ২৫ এপ্রিল শনিবার প্রবাসী

মোহাম্মদ রফিক গোবিন্দারখীল স্কুলের শিক্ষার্থীদের জন্য সংগীত চর্চার হারমোনিয়াম ক্রয় করার জন্য চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে একথা বলেন। স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ হারুনুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবাসী মুহাম্মদ রফিক সহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রবাসী মোহাম্মদ রফিক কে স্কুল কতৃপক্ষ ধন্যবাদ জানান।