গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও ৮ম, ৫ম শ্রেণির এবং নুরানী শিক্ষার্থীদের বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দশটায় মিলনায়তনে গলাচিপা নতুন জামে সংলগ্ন আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুল হাই এর সভাপতিতে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাইমুন রহমান এলিট,মো:নুর ইসলাম, রেশমা ইসলাম সহ মাদ্রাসার বিভিন্ন পর্যায়ের শিক্ষক,শিক্ষিকা,অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
পরে অত্র মাদ্রাসার সদ্য বিদায় অবসরপ্রাপ্ত শিক্ষক মো: আব্দুস সালাম কাজী এবং মো: সাইদুর রহমান মৌলভী এর বিদায় সম্মাননা দেওয়া হয়।
প্রতিবছরের ন্যায় এ বছরেও এই আলিম মাদ্রাসা থেকে দাখিল ও ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় বিভিন্ন গ্রেডে ২৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।এর মধ্যে ইবতেদায়ী পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে ৬ জন ও সাধারণ ১২ জন এবং দাখিল অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুল ৩ জন ও সাধারণ ৬ জন।