ভালুকা প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলায় ভারতীয় মদসহ এক ব্যক্তিকে আটক করেছে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৯০ বোতল ভারতীয় মদ এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
১৬ এপ্রিল বৃহস্পতিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামানো হয়। পরে গাড়িটি তল্লাশি করে ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় এবং একজনকে আটক করা হয়।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি ইশিয়াক আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহাসড়কের নির্দিষ্ট স্থানে একটি সন্দেহভাজন প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করা হয়। এসময় গাড়ি থেকে ভারতীয় ৯০ বোতল মদ উদ্ধারসহ একজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা পক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি মাদকবিরোধী অভিযানে পুলিশের এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
ভালুকায় ভারতীয় মদসহ আটক-১ জব্দ ৯০ বোতল মদ ও প্রাইভেটকার
প্রকাশিতঃ এপ্রিল ১৬, ২০২৬, ১৬:৩২