পোরশায় খাল খনন, কৃষি প্রণোদনা ও বিজ্ঞান মেলার উদ্বোধন

প্রকাশিতঃ এপ্রিল ১৫, ২০২৬, ১১:৩৩

এম এ মান্নান, পোরশা উপজেলা প্রতিনিধি : নওগাঁর পোরশা উপজেলায় খাল খনন কার্যক্রম, কৃষি প্রণোদনা বিতরণ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কার্যক্রমের উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ রাকিবুল ইসলাম ।

বুধবার দুপু ১ টয় মাকতাবুর খাল উদ্বোধন করেন এবং পরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, খাল খননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন ও সেচ ব্যবস্থার উন্নয়ন হবে, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণের মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে তাদের উৎসাহিত করা হচ্ছে।
তিনি আরও বলেন, বিজ্ঞান মেলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি পাবে এবং নতুন উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটবে, যা দেশের উন্নয়নে সহায়ক হবে।
অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয় এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা পরিদর্শন করা হয়।
স্থানীয় কৃষক ও শিক্ষার্থীরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।