রকসী সিকদার : কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত ফজল কাদের বাহিনীর ৪ সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কুখ্যাত ডাকাত ফজল কাদের বাহিনীর সদস্যরা কক্সবাজারের মহেশখালী থানার ধলঘাটা নাছিরডেল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে গত (৭মে) বৃহস্পতিবার রাত ৯ টায় কোস্ট গার্ড স্টেশন মহেশখালী কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন আভিযানিক দল কুখ্যাত ডাকাত ফজল কাদের বাহিনীর ৪ জন সক্রিয় সদস্যকে আটক করতে সক্ষম হয়।পরে তাদের কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে
পাওয়া তথ্য মতে আটককৃত ডাকাতদের বাড়িতে তল্লাশি চালিয়ে ২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র,৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৫ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃত ডাকাত সদস্যরা কক্সবাজার জেলার মহেশখালী থানার বাসিন্দা। তারা দীর্ঘদিন যাবৎ ফজল কাদের বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে ডাকাতি করে আসছিল বলে জানান।
এবিষয়ে অভিযানের সত্যতা নিশ্চিত করে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান জব্দকৃত অস্ত্র,গোলাবারুদ ও আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।