রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মাস্টার খালেক লপ্তির দাফন সম্পন্ন

প্রকাশিতঃ এপ্রিল ২৯, ২০২৬, ১৬:৩৭

শাখাওয়াত হোসেন মোল্লা, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি : শিবচরের দত্তপাড়া ইউনিয়নের বাদশাকান্দি গ্রামের নিবাসী বীর মুক্তিযোদ্ধা মাস্টার খালেক লপ্তিকে রাষ্ট্রীয় প্রোটোকল মেনে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।”

বুধবার (২৯ এপ্রিল) বাদ জোহর বাদশাকান্দি এরফান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড মাদ্রাসা মাঠে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।”
শিবচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।”
“এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।”
“শিবচর থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়।”
এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়েছে।”
গার্ড অব অনার অনুষ্ঠানে শাইখা সুলতানা,শিবচর থানা পুলিশ,গন্যমান্য ব্যক্তিসহ হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।”
বীর মুক্তিযোদ্ধা মাস্টার খালেক লপ্তি তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মরহুম মাস্টার খালেক লপ্তি এক ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।