এম এ মান্নান, পোরশা উপজেলা প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
২৩শে এপ্রিল রোজ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ রাকিবুল ইসলাম তিনি তার বক্তব্যে বলেন “পুষ্টিবৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ “এই প্রতিপাদকে সামনে রেখে
বলেন, সুস্থ ও মেধাবী জাতি গঠনে পুষ্টিকর খাবারের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে শিশু, কিশোর-কিশোরী ও গর্ভবতী মায়েদের জন্য সুষম খাদ্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অপুষ্টি দূরীকরণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পোরশা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জনাব মোঃ নাজির আহমেদ, শিক্ষক, কর্মচারীবৃন্দ, ইলেকট্রনিক মিডিয়া সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে পুষ্টি বিষয়ক বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, প্রশিক্ষণ, আলোচনা সভা ও প্রচারণা চালানো হবে বলে আয়োজকরা জানান।
পোরশায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন
প্রকাশিতঃ এপ্রিল ২৩, ২০২৬, ১৬:১৬