মীর সাজু, ভোলা, চরফ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাসনের সদ্যযোগদানকৃত ইউএনওর সঙ্গে রাজনৈতিক ব্যাক্তিবর্গ সাংবাদিক, সুশিল সমাজ , কর্মকর্তা কর্মচারিদেরকে নিয়ে মত মিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে বর্ণাঢ্য আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার(ভূমি) এমাদুল হকের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদ্য যোগদানকারী ইউএনও রুমনা আফরোজ।
তিনি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সকলের সহযোগিতা কামনা করে বলেন, “আমি পরিশ্রম ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই। চরফ্যাসন উপজেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কর্মকা-কে গতিশীল করতে আপনাদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা আমার কাজে অনুপ্রেরণা যোগাবে। একই সঙ্গে তিনি উন্নয়ন কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সভা শেষে ইউএনও সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রশাসন ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও সাংবাদিক এবং সুশিল সমাজের সবাই একসাথে কাজ করলে চরফ্যাসনকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।
এসময় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চরফ্যাসন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, ভোলা জেলা বিএনপির সদস্য হেলাল উদ্দিন টিপু, চরফ্যাসন উপজেলা বিএনপরি সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, পৌর বিএনপির সভাপতি খাইরুল ইসলাম সোহেল, চরফ্যাসন প্রেসক্লাবের সভাপতি জলুফিকার মাহামুদ নিয়াজ, সাধারন সম্পাদক কামাল গোলদার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দীপু ফরাজী প্রমুখ। এছাড়ও মুক্তিযোদ্ধা , শিক্ষক, এডভোকেট , সরকারী কর্মকর্তা, কর্মচারী ও সুশিল সমাজের ব্যাক্তি বর্গরা উপস্থিত ছিলেন।
চরফ্যাসনে সদ্যযোদানকৃত সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশিতঃ এপ্রিল ২০, ২০২৬, ১৮:৩৯