গোপালপুরে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা

প্রকাশিতঃ এপ্রিল ১৯, ২০২৬, ১৬:৩০

প্রতিনিধি : গোপালপুর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.নজরুল ইসলাম সাহেবের সভাপতিত্বে ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোক:) ও দাখিল পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সংশ্লিষ্ট কেন্দ্র সচিব, শিক্ষক এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি: জনাব মো: জিল্লুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, গোপালপুর, টাঙ্গাইল। পরীক্ষায় জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। কোনো প্রকার অনৈতিক উপায় বা নকলের আশ্রয় নিলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশ্নপত্র আনা-নেওয়া এবং কেন্দ্রগুলোর নিরাপত্তায় গোপালপুর থানা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কেন্দ্র সচিবদের দায়িত্ব: পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা এবং নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার্থীদের আসন গ্রহণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবেশ: পরীক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আলো-বাতাস, সুপেয় পানি এবং প্রয়োজনীয় শৌচাগারের ব্যবস্থা নিশ্চিত করতে কেন্দ্র প্রধানদের নির্দেশনা দেওয়া হয়। *অতিথিদের বক্তব্য* > “পরীক্ষা কেবল একটি মূল্যায়ন নয়, এটি শিক্ষার্থীদের ভবিষ্যতের ভিত্তি। আমরা চাই গোপালপুর উপজেলার প্রতিটি কেন্দ্রে ছাত্র-ছাত্রীরা ভয়হীন ও সুন্দর পরিবেশে পরীক্ষা দিক। কোনো অনিয়ম সহ্য করা হবে না। > “আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী তৎপর থাকবে। কেন্দ্রের আশপাশে অপ্রয়োজনীয় ভিড় বা কোনো ধরণের বিশৃঙ্খলা কঠোর হাতে দমন করা হবে। মত বিনিময় সভায় অংশ গ্রহন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ মো জোবায়েরুল হক আমিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো আমিনুল ইসলাম, গোপালপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক অটল শরীয়ত উল্ল্যাহ, কেন্দ্র সচিব মো. আতিকুর রহমান, মো.রফিকুল ইসলাম মিয়া, হল সুপার, আমিনুল ইসলাম মারুফী, ট্যাগ অফিসার মো.ওয়াহেদুল ইসলাম,আবুল বাসার, উপস্হিত ছিলেন, কেন্দ্র সচিব আবুল কালাম, আঃ মান্নান, মাহমুদা বেগম, ট্যাগ অফিসার রোকনুজ্জামান, আঃ আলিম, মোরাদ হোসেন খান। কোরান তেলোয়াত করেন, মো.আমিনুল ইসলাম গীতা পাঠ করেম, দেব ব্রত ভাদুরী সঞ্চালনায়, সহ.অধ্যাপক কে.এম.শামীম। সভাপতি জনাব মো: নজরুল ইসলাম উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।