গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্রাপুরে অভিমানে বিষপান করে প্রেমিকা মীম আকতার মারা গেলেও প্রেমিক মোরসালীন হাসান পরশ রামেক হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে। রবিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার জয়েনপুর গ্রামে এঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত মীম আক্তার জয়েনপুর গ্রামের শফিউল ইসলামের মেয়ে। আর পরশ একই গ্রামের হামিদ মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে মোরছালিন হাসান পরশ (২৫) ও মীম আক্তারের (১৯) মধ্য প্রেমের সম্পর্ক চলছিল। এক পর্যায়ে বিষয়টি পারিবারিক ভাবে জানাজানি হলে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। এতে উভয়ের পরিবার রাজি না হওয়ায় অভিমানে পরশ ও মীম বিষপান করে আত্নহত্যার চেষ্টা করে। পরে তাদের কে প্রথমে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকা মীম আক্তারের মৃত্যু হয়। আর প্রেমিক পরশের শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) একেএম হাবিবুল ইসলাম সন্ধায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। মীম আক্তারের মরদেহ ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রেমিক-প্রেমিকার বিষপান- প্রেমিক হাসপাতালে প্রেমিকার মৃত্যু
প্রকাশিতঃ এপ্রিল ১৯, ২০২৬, ১৬:৩৭