পটিয়ার নাইখাইনে শিশুদের মাঝে ফুটবল উপহার দিলেন সমাজ সেবক দিদারুল আলম

প্রকাশিতঃ এপ্রিল ১৮, ২০২৬, ১৭:০৫

পটিয়া( চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:-চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নে নাইখাইন গ্রামে বাদামতল এলাকায় শিশুদের মাঝে ফুটবল উপহার তুলে দিলেন জনতার চেয়ারম্যান সমাজ সেবক দিদারুল আলম। ১৮ এপ্রিল শনিবার বিকালে তিনি এ ফুটবল উপহার প্রদান করেন। দিদারুল আলম এর পারিবারিক অর্থয়ানে মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি জঙ্গলখাইন শাখার আয়োজনে এ ফুটবল উপহার দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন শ্যামল বড়ুয়া পরাগ সহ স্থানীয়রা। এ-সময় জঙ্গলখাইন ইউনিয়নের জনতা’র চেয়ারম্যান দিদারুল আলম বলেন,শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে অনুপ্রাণিত করতে ফুটবল উপহার দেওয়া হয়েছে। খুদে ফুটবলারদের মাঝে ফুটবল উপহার বিতরণ করে লেখা পড়ার মনোযোগী করতে এ উদ্যােগ নেওয়া হয়েছে। বর্তমান সময়ে শিশুদের মোবাইল ডিভাইসে আসক্তি কমিয়ে খেলার মাঠে ফেরাতে ফুটবল উপহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।