পোরশায় মাদক বিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিতঃ এপ্রিল ১৮, ২০২৬, ১৬:৫১

পোরশা উপজেলা প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার বিভিন্ন স্পটে একযোগে অভিযান পরিচালনা করে। এ সময় কালাইবাড়ি, আকিম উদ্দিনের মিষ্টির দোকানের সামনে থেকে মোঃ তরিকুল ইসলামের নিকট ১০ পিচ টেপেনডাডল ট্যাবলেট এবং মইনুল ইসলাম এর আমবাগানের ভিতরে দিলীপবাবু ,রাশেদুল ইসলাম, নুরুজ্জামান ও আব্দুর রহিম পালিয়ে যায় ।এদের কাছে১৯পিচ ট্যাবলেট জব্দ করা হয়। এবং চারজনকে আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জিয়াউর রহমান জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান ব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।”
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
স্থানীয় সচেতন মহল এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।