নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশে এক কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে হাফিজুর রহমান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ| গতকাল বৃহস্পতিবার পলাশ উপজেলা সানের বাড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পলাশ থানা পুলিশ|
গ্রেপ্তারকৃত হাফিজুর রহমান এই গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে|
পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যায় ভুক্তভোগী ওই কিশোরী তার বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়ে সানের বাড়ি গ্রাম থেকে বাড়ি ফিরছিলেন, এসময় আতশীপাড়া গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার পথে ওই গ্রামের অর্জুন বাদশা ও হাফিজুর তাকে পথরোধ করে জোরপুর্বক তুলে নিয়ে যায়| পরে পাশের একটি কলাবাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়| অতপর কিশোরী তার পরিবারের লোকদের ঘটনা জানালে পরিবার রাতেই থানায় এসে অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন|
পলাশ থানার ওসি (তদন্ত) কুতুবুল আলম জানান, প্রাথমিকভাবে কিশোরীকে ধর্ষণের আলামত পেয়েছে পুলিশ| এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে| অপর আসামীকেও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে|