বরিশাল কুয়াকাটা মহাসড়ক ফোর লেন করার দাবীতে আমতলীতে গন অনশন করেছেন সড়ক দুর্ঘটনায় নিহতদের সজনরা ও স্থানীয়রা

প্রকাশিতঃ এপ্রিল ১৬, ২০২৬, ১৬:২০

এসএম সুমন রশিদ,আমতলী(বরগুনা)প্রতিনিধি:

বরিশাল–কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবিতে বরগুনার আমতলীতে তিন দিনের গণঅনশন কর্মসূচি পালন করা হয়েছে। এতে স্থানীয় বাসিন্দা, পরিবহন শ্রমিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ টানা তিনদিনের এই কর্মসূচিতে অংশ নেন।

এ গনঅনশন বৃহস্পতিবার সকাল থেকে শুরু করে শনিবার সারাদিন পর্যন্ত চলবে।এই ফোর লেনের দাবীর মুল উদ্দ্যোক্তা ছিলেন মো: আসাদুজ্জামান মোমেন আকন সভাপতি পজিটিভ আমতলী।

এ গন অনশনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমতলী উপজেলা শাখা,ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখা ও আমতলী উপজেলা এনসিপির নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছেন।

অনশনকারীরা জানান, পদ্মা সেতু চালুর পর বরিশাল–কুয়াকাটা মহাসড়কে যানবাহনের চাপ অনেক বেড়েছে। কিন্তু সড়কটি এখনও দুই লেন হওয়ায় প্রায়ই দুর্ঘটনা, যানজট ও ভোগান্তি সৃষ্টি হচ্ছে। এতে সড়ক দুর্ঘটনা এরাতে অতিব আবশ্যক ফোন লেনের সড়কটি এমনটাই দাবি করেন সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

এ গনঅনশনে উপস্থিতিদের অভিযোগ, দীর্ঘদিন ধরে চার লেনে উন্নীত করার প্রতিশ্রুতি থাকলেও বাস্তব অগ্রগতি খুবই ধীর। ফলে দক্ষিণাঞ্চলের মানুষ উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হচ্ছে।

গন অনশনে উদ্দ্যোগক্তা এবং পজিটিভ আমতলী এর সভাপতি মো: আসাদ্দুজ্জামান মোমেন আকন বলেন, এই মহাসড়কটি দেশের গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম এবং পর্যটন কেন্দ্র কুয়াকাটার সাথে সংযোগ স্থাপন করে। তাই দ্রুত ফোর লেন বাস্তবায়ন করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।এতে আমরা তিনদিনের গন অনশনের কর্মসূচী নিয়েছি এতেও যদি আমাদের যৌক্তিক দাবী পুরন না হয় পরিবর্তিতে প্রয়োজনবোধে কঠোর কর্মসূচীতে পালন করবো।

এদিকে সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকার মহাসড়কটি উন্নয়নের পরিকল্পনা করেছে এবং ভবিষ্যতে এ বিষয়ে ইতিবাচক উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

স্থানীয়দের দাবি, দ্রুত প্রকল্প বাস্তবায়ন করে দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে হবে।