সাঁথিয়ায় এনসিপির উদ্যোগে মাদক নির্মূলে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিতঃ মে ১২, ২০২৬, ১৪:০২

সাঁথিয়া (পাবনা)প্রতিনিধি: পাবনার সাঁথিয়ার নওয়ানী গ্রামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উদ্যোগে মাদক নির্মূল করতে গ্রামবাসীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে পৌরসভার ৭ ও ৮ নং ওয়ার্ডের সাধারন জনগণের সাথে জাতীয় নাগরিক পার্টি সাঁথিয়া উপজেলা শাখার আয়োজনে এই মাদক নির্মূল বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাঁথিয়া উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী বকুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি জয়নুল আবেদীন রানা, সাংবাদিক ফারুক হোসেন। আরো উপস্থিত ছিলেন নওয়ানী গ্রামের সমাজসেবক আলহাজ্ব হারুনঅর রশিদ হারেজ, ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাকিবুল ইসলাম, এনসিপির উপজেলা নেতা জহুরুল ইসলাম, মাসুদ হোসেন, আছির আলী প্রমুখ।
সাঁথিয়ায় মাদক নির্মূলে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তাদের নাম বক্তব্যে বারবার উঠে আসে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না এবং সাঁথিয়া থানার অফিসার্স ইনচার্জ ওসি মোঃ রফিকুল ইসলামের নাম।গত ২ সপ্তাহে তারা প্রায় ৩০ জনের মতো মাদকসেবি এবং মাদক ব্যবসায়ীকে জেল-জরিমানা করেছেন।