স্টাফ রিপোর্টার : দেশে সাম্প্রতিক সময়ে হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যুরোধে জরুরি স্বাস্থ্যসেবা সহায়তার অংশ হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে যুক্তরাষ্ট্রে নির্মিত উন্নতমানের ১০টি নিওনেটাল এবং পেডিয়াট্রিক ভেন্টিলেটর প্রদান করেছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল্স। এর আগে, রেডিয়েন্ট ৩১ মার্চ ২০২৬ তারিখে জরুরি স্বাস্থ্যসেবা সহায়তায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ২ (দুই) সেট নিওনেটাল এবং পেডিয়াট্রিক ভেন্টিলেটর প্রদান করে।
আজ মঙ্গলবার (১২ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেনের কাছে রেডিয়েন্ট এর বোর্ড মেম্বার জনাব মুসাওয়াত শাম্স জাহেদী ভেন্টিলেটরগুলো হস্তান্তর করেন।
অত্যাধুনিক এসব নিওনেটাল ভেন্টিলেটর গুরুতর শ্বাসকষ্টে আক্রান্ত নবজাতকদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে বর্তমান স্বাস্থ্য সংকটের সময়ে নবজাতকদের জীবনরক্ষাকারী চিকিৎসা সেবার সক্ষমতা আরও জোরদার হবে।
দেশের সার্বিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল্স লিমিটেড সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। জনস্বাস্থ্য উন্নয়ন, আধুনিক চিকিৎসা সুবিধা সম্প্রসারণ এবং জরুরি পরিস্থিতিতে সহায়তা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি তার দায়বদ্ধতার পরিচয় দিয়ে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে রেডিয়েন্টের সহযোগিতা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
রেডিয়েন্টের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ১০টি নিওনেটাল ও পেডিয়াট্রিক ভেন্টিলেটর হস্তান্তর
প্রকাশিতঃ মে ১২, ২০২৬, ১১:৩৫