সাজ্জাদুর রহমান, নাজিরপুর ( পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের নাজিরপুর রেডক্রিসেন্ট উদ্দেগ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সহয়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার ( ১২ মে) সকাল ১১ টায় উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের
চৌঠাইমহল ( আবাসন) আদর্শগ্রামে এই সহায়তা প্রদান করেন পিরোজপুর জেলা রেডক্রিসেন্টের প্রেসিডেন্ট ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
এ সময় প্রায় শতাধিক পরিবারের মধ্যে মহিলা কিডস ও তাবু বিতরন করেন৷ সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা বিএনপি সদস্য সচিব আবু হাসান খান, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম ফরাজী, আসাদুজ্জামান টিপু হাজরা, মোঃ তাওহীদুল
ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তানজিদ হাসান শাওন, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মিজানুর রহমান, নাজিরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক শামীম হাসান, সদস্য সচিব তারেক আব্দুল্লাহ বাপ্পি, স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, শ্রমিকদল নেতা মোঃ মিন্টু প্রমুখ।
জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন এ সময় বলেন, যে সকল পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ঘরকে বৃষ্টি থেকে রক্ষা করতে আমরা একটি করে ট্রিপল দিয়েছি। এছাড়াও মা বোনদের স্বাস্থ্য সচেতনতায় কিছু কিডস সামগ্রী প্রদান করেছি।
পিরোজপুর রেড ক্রিসেন্ট সোসাইটি ও জেলা পরিষদের পক্ষ থেকে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।