মেধা যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিরপেক্ষ নিয়োগে বদ্ধপরিকর পিরোজপুর জেলা পুলিশ

প্রকাশিতঃ মে ১৫, ২০২৬, ১৮:১০

এস,এম সিপার,পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ এর লিখিত পরীক্ষা আগামীকাল শনিবার (১৬ মে) অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে।

লিখিত পরীক্ষা উপলক্ষে আজ শুক্রবার (১৫ মে) বিকালে পিরোজপুর পুলিশ লাইন্সের ড্রিলশেডে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলার পুলিশ সুপার ও ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।

ব্রিফিং প্যারেডে পুলিশ
সুপার বলেন, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে শারীরিকভাবে সক্ষম ও মেধাবী প্রার্থীদের বাংলাদেশ পুলিশে নিয়োগ দিতে পিরোজপুর জেলা পুলিশ বদ্ধপরিকর। সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যকে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা মেনে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, পিরোজপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।