পোরশায় ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার

প্রকাশিতঃ মে ১৫, ২০২৬, ১৬:০৬

এম এ মান্নান, পোরশা নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পোরশা উপজেলায় পৃথক অভিযানে আদালতের ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং তাদের বিরুদ্ধে আদালতে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
পোরশা থানার পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামিকে নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ সিরুল ,পিতা দুখু মিয়া ,গ্রাম চডালা, থানা গোমস্তাপুর এবং আব্দুর রহমান ,পিতা সাজ্জাদ আলী, নিতপুর পোরশা।
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেফতারকৃতদের শুক্রবার সকালে নওগাঁ আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আদালতের নির্দেশনা বাস্তবায়নে পোরশা থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যহত থাকবে।