সোনারগাঁওয়ে মেঘনা বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস বিস্ফোরণে খাবার ক্যান্টিনে দগ্ধ-১২ শ্রমিক

প্রকাশিতঃ মে ১৩, ২০২৬, ১৬:৫০

 

মো.মোক্তার হোসেন, সোনারগাও (নারায়ণগঞ্জ) থেকেঃ

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মেঘনা শিল্পাঞ্চল এলাকায় বুধবার (১৩) দুপুরের দিকে জেরা মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের খাবার ক্যান্টিনে কর্মরত শ্রমিকরা খাবার আনতে জড়ো হয়। এ সময় গ্যাস লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণে ঘটে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ক্যান্টিনে থাকা মো.মনির হোসেন (৪৫),আল আমিন(৪২) নাজমুল শেখ (৪০)সাইফুল ইসলাম(৩২) রাজিমুল (৩৮)আমির(২৫) সংকর(২৬) কাউসার (৩২)তুহিন শেখ(৩০) ওসমান গনি (৩৫)সুপ্রভাত ঘোষ (৪২)বদরুল হায়দার (৫০) নামে ছড়িয়ে পড়া আগুনে ১২ জন শ্রমিক দগ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজধানী ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।

গ্যাস বিস্ফোরণে অগ্নিদগদের আহতদের সাথে থাকা শ্রমিকেরা বলেন, উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউপির মেঘনা শিল্পাঞ্চল এলাকার মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্রের খাবার ক্যান্টিনে কর্মকর্তা কর্মচারীরা নিজেদের খাবার খাচ্ছিলেন। ক্যান্টিনের ভিতরে লিকেজ গ্যাসে বিস্ফোরণের আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বিস্ফোরণ দগ্ধে আমির, সংকর, কাউসার ও আলামিন নামে শ্রমিকেরা ক্যান্টিনের ভিতরে লেবারের কাজ করতেন।

এ ব্যাপারে সোনারগাঁও থানার ওসি মো.গোলাম সারোয়ার বলেন, মেঘনা শিল্পাঞ্চলের মেঘনাঘাট এলাকায় একটা বিদ্যুৎ কেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।