বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা

প্রকাশিতঃ মে ১১, ২০২৬, ১৪:৪০

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি মোঃ মাইন উদ্দিন প্রধান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করতে নতুনভাবে সাংগঠনিক কাঠামো গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিদ্যমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়েছে। একইসঙ্গে সংগঠনের সহ-সভাপতি আবুল খায়েরকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

বক্তারা বলেন, শিগগিরই নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে এবং সারাদেশে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ফোরকান, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ জালাল আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফ ইস্তিয়াক সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ. এম. রাহাত, জনপ্রশাসন ও গণসংযোগ বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন এবং সহ-আইন বিষয়ক সম্পাদক ওমর শরীফ রায়হান।

এছাড়াও নোয়াখালী থেকে মশিউর রহমান মিশুক, কুমিল্লা থেকে সিরাজুল ইসলাম, ঢাকা থেকে নাজমুল হোসেন, নোমান ও ফেরদৌস কাওসার, সিলেট থেকে আকরাম ও আলমগীর, নওগাঁ থেকে আমিনুল, ঝিনাইদহ থেকে শাহিন এবং রাজশাহী থেকে সিরাজুলসহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত সদস্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।