কিশোরগঞ্জের কটিয়াদীতে সরকারীভাবে ধানচাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেন জালাল উদ্দীন এমপি

প্রকাশিতঃ মে ১১, ২০২৬, ০৮:৫৬

মোঃ মিজানুর রহমান. কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে সরকারি ব্যবস্থাপনায় চলতি মৌসুমের ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১১ মে) দুপুরে কটিয়াদী উপজেলা সরকারি খাদ্য গুদামে এই কার্যক্রমের সূচনা করা হয়েছে।

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলীজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন এমপি।

তিনি ফিতা কেটে ও ধান-চাল মাপার মাধ্যমে এই সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর ৪৭২ কৃষকের কাছ থেকে ৩৬টাকা কেজি দরে ১৪১৯ মেট্রিকটন ধান এবং উপজেলার ৩টি অটো রাইসমিল সহ ৪টি হাসকিং মিল থেকে ৪৯টাকা কেজি দরে ৩ হাজার ৫১ মেট্রিকটন চাল সংগ্রহ করার উদ্যোগ গ্রহন করা হয়েছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কনক কান্তি দেবনাথ বলেন, বর্তমানে ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও প্রতিকূল আবহাওয়া নিয়ে শঙ্কা রয়েছে।
সারা দেশের ন্যায় এ উপজেলায় অতিবৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে মানসম্মত ও লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান-চাল সংগ্রহ করা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া, গুদাম পরিদর্শক তথা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) ছানোয়ার হোসেন, এবং বিভিন্ন হাসকিং মিলের মালিকসহ সাধারণ কৃষকগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, ধান এবং চাল সংগ্রহে কোন অনিয়ন বরদাস্ত করা হবেনা। দলের নাম ভাংগিয়ে কেউ যাতে কোন অনৈতিক সুবিধা না নিতে সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দিনে তিনি।

তিনি আরো বলেন, এ বছর মৌসুমের শুরুতেই অতিবৃষ্টির কারনে সারা দেশের নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং হাওর এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সরকার ইতোমধ্যে কৃষকদের ভর্তুকী সহ বিভিন্ন সাহায্যের ঘোষণা দিয়েছেন। দলীয় নেতাকর্মীদের কে কৃষকদের পাশে থাকার আহ্বান জানান তিনি।