কালিয়াকৈরে গরু চুরির ঘটনায় তিনজন গনপিটুনিতে নিহত , ট্রাকে আগুন

প্রকাশিতঃ মে ১০, ২০২৬, ১১:০২

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বাকচালা এলাকায় রোববার ভোরে গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে তিনজনকে গনপিটুনি দিয়ে হত্যা ও ট্রাকে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠেছে।

নিহতরা হলেন- সিলেট সদর থানার ঘাসিটোলার কমলা কান্তর ছেলে কৃষ্ণ (৪৬), গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বদনী ভাঙ্গা এলাকার শরাফত আলীর ছেলে আজহারুল ইসলাম (৩৬), রাজধানীর মিরপুরের মধ্যপীরেরবাগ এলাকার আব্দুল বারেকের ছেলে মো. সেলিম (৩৮)
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ভোরে উপজেলার বাকচালা এলাকার আবুবকর সিদ্দিকির বাড়িতে গরু চুরি করতে আসে ১০ জনে চুরের একটি দল । এসময় আবুবকর সিদ্দিকি টের পেয়ে ডাক চিৎকার শুরু করে। তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন সহ বাগচালা ও তালচালা লোকজনের চেষ্টায় তিনজন চোরকে আটক করে স্থানীয় জনতা। বাকি চোরের সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয় ও রেখে যাওয়া ট্রাকে জনতা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ অবস্থান নেয় । জনগনের গনপিটুনিতে ঘটনাস্থলে কৃষ্ণ ও আজহারুল দুইজন নিহত হয় ও সেলিমকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত (ওসি) শহিদুল ইসলাম জানান, গরু চুরির ঘটনায় জনতার গনপিটুনীতে তিনজন মৃত্যু বরণ করে । তাদেরকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।