নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর উপজেলা সদর বাজার ব্যবসায়ী সমিতি পরিচালনা কমিটির নির্বাচনে সভাপতি পদে মোঃ আল-আমিন খান ও সাধারণ সম্পাদক পদে মোঃ নজির খান নির্বাচিত হয়েছেন। শনিবার (০৯ মে) উপজেলা সদরের ফরাজি ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ২’শ ৫৬ জন ভোটারের মধ্যে ২’শ ৫০ জন ভোট প্রদান করেন। চারটি পদের ৯ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করে। এতে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক ৩ জন, সহ-সভাপতি ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে সভাপতি পদে মোঃ আল-আমিন খান (ঘড়ি) প্রতীক নিয়ে ১৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্দ্বি মোঃ কালাম শেখ (চেয়ার) প্রতীকে ৯৪ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক মোঃ নজির খান (হারিকেন) প্রতীকে ১২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্দ্বি মোঃ বাবুল খান (টিউবওয়েল) প্রতীকে পেয়েছেন ১০৯ ভোট এবং সহ-সভাপতি পদে মোঃ ওমর আলী খান (মোমবাতি) প্রতীকে ১৪৪ ভোট ও মোঃ জাকির শেখ ১১৫ পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন মোঃ আরিফুর রহমান টুবুল সহ পাঁচ সদস্যের একটি টিম। বাকি চার সদস্যরা হলেন ডাঃ আবু হাচান, মোঃ শাজাহান খান, মোঃ মোস্তফা মৃধা ও মোঃ ইলিয়াস শেখ।
উল্লেখ্য ১১টি পদের ৪টি পদে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে বাকি ৭টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন মোঃ মোস্তাফিজুর রহমান (কোষাধক্ষ), মোঃ খোকন খান (সহ-সাধারণ সম্পাদক), মোঃ ইস্ররাফীল হাওলাদার (দপ্তর সম্পাদক), মোঃ রাশেদ খান (প্রচার সম্পাদক) ও সম্মানিত সদস্য ৩ জন তারা হলেন, মোঃ শহিদুল ইসলাম, মোঃ মিজানুর রহমান ও মোঃ মোদাচ্ছের আলী খান।