স্টাফ রিপোর্টার: রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে অনৈতিক কাজের অভিযোগে কয়েকজন কিশোর গ্যাং সদস্যকে আটক করে। বর্তমানে তারা হাজারীবাগ থানায় রয়েছে। এইসব কিশোর সদস্যদের বিরুদ্ধে নারী ও মাদক ব্যবসার অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছেন হাজারীবাগ থানার ওসি।
সূত্রমতে, কিশোর গ্যাং এর নেতা আবিরের সরাসরি ইন্ধনে ৩৪/কে গনকতুলী লেন (সাবেক কমিশনার ইকবালের বাড়ীর সামনের বাসা) হাজারী বাগ বাসায় পরিবার নিয়ে বসবাস করবে বলে ভাড়া নেয়। কিন্তু ভাড়া নেয়ার পর পরিবারের পরিবর্তে সে বাসায় অচেনা নারীদের এনে দেহব্যবসাসহ মাদকের প্রকাশ্য ব্যবসা শুরু করে। এ নিয়ে বাড়ী ওয়ালা প্রশ্ন তুললে তাকে প্রাণনাশসহ নানা হুমকী ধামকী দিতে থাকে।
অন্যদিকে ভদ্রলোকের বাড়ীতে এমন ব্যবসার খবরে ছেলে,মেয়ে,স্ত্রী পরিবার পরিজন নিয়ে নিজের বাসায় থাকাটাও লজ্জাষ্কর হয়ে পড়ে বাড়ী ওয়ালার জন্য। এ ছাড়া মহল্লায় বের হওয়াও তাদের জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়ায়।
এ দিকে দলে দলে বখাটে লোকজন টিনশেডের এই বাসায় দিনরাত আড্ডা জমাতে শুরু করে। এ খবর প্রশাসনের কাছে পৌছুলে প্রশাসন তৎপর হয়ে ওঠে। যার ফলশ্রূতিতে আজ এই গ্রেফতারের ঘটনা ঘটল। এতে গণকটুলি লেনে স্বস্তি নেমে এসেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রশাসনের িঅভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩/৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। থানার দেয়া তথ্যমতে, আটককৃতদের নামে পূর্বেও থানায় মামলা রয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান,আসামীদের আটকের পর থেকে তাদেরকে ছেড়ে দেয়ার জন্য বিভিন্ন মহল হতে ফোন আসা শুরু করে। এদিকে, বাড়ীর বাড়ীওয়ালার সূত্রে জানানো হয়,এদেরকে আটকের পর তাদের দোসররা আমাদের ভবন লক্ষ্য করে ইট পাটকেল মারতে থাকে।
অপরদিকে,ভাড়াটিয়া যে মহিলার ঘরে তারা আস্তানা পুতেছিল ঐ দেহ ব্যবসায়ী মহিলাকে এখন পর্যন্ত আটক করা হয়নি।