নতুন কুড়ি স্পোর্টস ২০২৬ এর মঙ্গলবারের খেলায় ৩-০ গোলে রায়পুরা দল জয়ী

প্রকাশিতঃ মে ৫, ২০২৬, ১৬:২৪

নরসিংদী প্রতিনিধি : গতকাল মঙ্গলবার নরসিংদী জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত নতুন কুড়ি স্পোর্টস জেলা পর্যায়ের ফুটবল প্রতিযোগিতায় রায়পুরা উপজেলা দল নরসিংদী পৌরসভা দলকে ৩-০ গোলে পরাজিত করেছে| খেলার প্রথমার্ধের ৬ মিনিটে রায়পুরা দলের পক্ষে প্রথম গোলটি করে ১২ ন¤^র জার্সি পরিহিত খেলোয়াড় আলভী আনোয়ার| দ্বিতীয়ার্ধের ৭ মিনিটে দ্বিতীয় গোলটি করে ৭ নং খেলোয়াড় রাকিব মিয়া এবং খেলার শেষ হওয়ার ৩মিনিট আগে তৃতীয় গোলটি করে ৭২ ন¤^র জার্সি পরিহিত খেলোয়াড় তাওহিদুর রহমান|
খেলায় রেফারির দায়িত্ব পালন করে মোঃ দেলোয়ার হোসেন| তার সহযোগী ছিলো জসিম উদ্দিন রুবেল পাঠান ও মাহমুদা বেগম|