নরসিংদীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, এক লক্ষ টাকা জরিমানা

প্রকাশিতঃ মে ৫, ২০২৬, ১৬:১৪

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর বিশুদ্ধ খাদ্য আদালত এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত গতকাল মঙ্গলবার শিবপুর উপজেলার খাসমহল গ্রামের নদীর পাড়ে অবস্থিত অস্পরা ফুড বেকারিকে অস্বাস্থ্যকর ও নোংরা খাদ্যদ্রব্য প্রস্তুত করার দায়ে এক লক্ষ টাকা জরিমানা আদায় করেছেন| সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক নার্গিস সুলতানার অভিযোগের প্রেক্ষিত্বে ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করেন|