পোরশায় হতদরিদ্রদের চিকিৎসার একমাত্র ভরসা শাহ চেরিটেবল ডিসপেনসারি

প্রকাশিতঃ মে ৪, ২০২৬, ০৯:৫০

এম এ মান্নান,পোরশা, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলায় দরিদ্র ও হতদরিদ্র মানুষের চিকিৎসা সেবার অন্যতম ভরসায় পরিণত হয়েছে শাহ চেরিটেবল ডিসপেনসারি এন্ড হেলথ কেয়ার সেন্টার। স্বল্প খরচে কিংবা অনেক ক্ষেত্রে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে এলাকাবাসীর আস্থা অর্জন করেছে। এখানকার দায়িত্বে নিয়োজিত ডাক্তার মোঃ জুবায়ের আহমেদ এর কাছে সার্বিক বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এখানে স্বল্পমূল্যে রোগী চিকিৎসা ,আল্ট্রাসনো এবং প্যাথলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং কিছু ঔষধ প্রদান করা হয়।
গতকাল সোমবার ৩ই মে সরজমিনে গিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই ডিসপেনসারিটি স্থানীয় অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য প্রাথমিক চিকিৎসা, ওষুধ সরবরাহ এবং স্বাস্থ্য পরামর্শ দিয়ে আসছে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে রোগীরা এখানে এসে সেবা গ্রহণ করছেন। বিশেষ করে দিনমজুর, কৃষক ও বয়স্ক মানুষের জন্য এটি একটি আশীর্বাদ হিসেবে বিবেচিত হচ্ছে।
বড়রনাইল( মরাকাটা) থেকে চিকিৎসা নিতে আসা রোগী মিজানুর রহমান এর সঙ্গে কথা বলে জানা যায়, সরকারি হাসপাতালের তুলনায় এখানে সহজে চিকিৎসা পাওয়া যায় এবং ওষুধের খরচও অনেক কম। অনেক সময় অর্থের অভাবে যারা চিকিৎসা নিতে পারেন না, তাদের জন্য বিনামূল্যে সেবাও দেওয়া হয়।
স্থানীয় সচেতন মহল জানান, এমন মানবিক উদ্যোগ পোরশার মতো গ্রামীণ অঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা এই ডিসপেনসারির কার্যক্রম আরও সম্প্রসারণ ও সরকারি সহায়তা বৃদ্ধির দাবি জানান।
শাহ চেরিটেবল ডিসপেনসারির কর্তৃপক্ষ ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব কাউসার কামাল জানান, শাহ জিল্লুর রহমান চৌধুরী এলাকার দরিদ্র মানুষের কথা চিন্তা করে।