সোনারগাওয়ে বন্যপ্রাণী তক্ষক উদ্ধার 

প্রকাশিতঃ মে ৩, ২০২৬, ১৬:৩৬

মো. মোক্তার হোসেন সোনারগাও (নারায়ণগঞ্জ) থেকেঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকায়(৩মে) বিকেলের দিকে পুলিশের অভিযানে তক্ষক নামে বন্যপ্রাণী উদ্ধার করে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে খাইরুল ইসলাম(৪৫) ও তানজিনা (৩৫) নামে মহিলাকে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০২৬ এর ১০ ধারায় অপরাধ ৪৪ (১) ধারা মোতাবেক ৫ হাজার টাকা জরিমানা করে।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান বলেন, রংপুর জেলার তারাগঞ্জ থানার খাইরিয়াল খুঁটি এলাকার ইসমাইলের ছেলে খায়রুল ইসলাম ও কুমিল্লা জেলার সদর দক্ষিণ কুমিল্লা থানার বড় ধনপুর এলাকার সিদ্দিক মিয়ার সহধর্মিনী তানজিলা যাত্রীবাহী বাসযোগে বন্যপ্রাণী তক্ষক চট্টগ্রাম জেলার লালমাই পাহাড় থেকে রাজধানী ঢাকা শহরে পাচারের উদ্দেশ্যে রওনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও জোনের ফরেস্ট অফিসার সাব্বির হোসেন পুলিশের এস আই আরিফ সহ সঙ্গীয় ফোর্স বন্যপ্রাণী তক্ষক উদ্ধার করেন। জীবিত অবস্থায় উদ্ধার হাওয়া বন্যপ্রাণী তক্ষক টি পরবর্তী কার্যক্রমের জন্য বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।