রাকিবুল হাসান,গলাচিপা থেকে: পটুয়াখালীর গলাচিপায় এক মানবিক দৃশ্যের দেখা মিলেছে পরীক্ষার হলে। কক্ষপরিদর্শকের কোলে নিজের শিশুকে রেখে নিশ্চিন্ত মনে পরীক্ষার খাতায় লিখেছেন এক পরীক্ষার্থী মা। এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রসংশয় ভাসছেন ওই কক্ষপরিদর্শক। ঘটনাটি ঘটেছে গলাচিপা সরকারি কলেজের ভেন্যুতে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার হলে। গলাচিপা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক নাসরিন জাহান ছবিতে তিন মাসের শিশুকন্যা কোলে দায়িত্ব পালন করতে দেখা যায়।
জানা যায়, ছোট শিশুকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসেন ওই পরীক্ষার্থী। শিশুটিকে দেখ ভাল করার কেউ না থাকায় বিপাকে পড়েন তিনি। বিষয়টি বুঝতে পেরে কক্ষপরিদর্শক নাসরিন জাহান শিশুটিকে নিজের কোলে নিয়ে যত্ন করেন। ফলে নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারেন ওই মা।