গাইবান্ধা সংবাদদাতা: কালবৈশাখীর ছোবলে লন্ডভন্ড হয়ে গেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের দক্ষিণ কোচাশহর গ্রাম। ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে অনন্ত ৩০ টি পরিবার।
এতে কোচাশহর বালিকা উচ্চ বিদ্যালয়সহ কাঁচা ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম। তবে,ব্যক্তিগত উদ্দ্যোগে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে এক বস্তা করে চাল ও নগদ টাকা প্রদান করবেন বলেও জানান চেয়ারম্যান।
তিনি জানান, রোববার ( ২৬ এপ্রিল) বিকেলের দিকে আকাশে হঠাৎ করে কালো মেঘ জমে প্রবল দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। ঝড়ের তান্ডবে কোচাশহর বালিকা উচ্চ বিদ্যালয় সহ অনন্ত ৩০ টি পরিবারের কাচাঁ ঘরবাড়ির টিন উড়ে যায়,উপড়ে পড়ে অনেক গাছ এবং নষ্ট হয় জমিতে থাকা পাকা ও আধাপাকা ফসল।
এদিকে মোঃ খাজা মিয়া,শফিকুল ইসলাম, জামরুল ইসলাম, হাবিব মিয়া সহ ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন আক্ষেপ করে বলেন,অনেক পরিবার ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনের সহায়তা চাঁন তারা।
জেলা ত্রান ও পুনর্বাসন অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।