মাগুরায় প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে হুইল চেয়ার বিতরণ

প্রকাশিতঃ এপ্রিল ২৫, ২০২৬, ১৭:১৪

মাগুরাপ্রতিনিধি: মাগুরায় সমাজকল্যাণ মন্ত্রনালয়াধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কতৃক পরিচালিত প্রতিবন্ধী  সেবা ও সাহায্য কেন্দ্র মাগুরায় বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তির মাঝে বিনামূল্যে হুইল চেয়ার ও অন্যান্য সহায়ক উপকরণ বিতরণ করে। এ উপলক্ষে মাগুরা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে শনিবার ২৫ এপ্রিল সকালে এক অনুষ্ঠানের আয়েজন করা হয়। জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধী মানুষের মাঝে হুইল চেয়ারসহ অন্যান্য সহায়ক উপকরণ বিতরণ করেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ,অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক মোঃ জাহিদুল আলম। অনুষ্ঠানে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ বাবলুর রহমানসহ কর্মকর্তা,  সাংবাদিক ও প্রতিবন্ধীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৩৫ জন্য প্রতিবন্ধীর মাঝে ৩৫ টিকে হুইল চেয়ার, ৩ টিকে ট্রাই সাইকেল, ১ টিকে ওয়াকার,২টি এ্যালবোক্রাস, ১টি জিয়ারিক এইড, ১টি অগজিলারি ক্রাস ও ১ টিকে কানাই চেয়ার বিতরণ করা হয়। সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ এবং জনগনকে নিয়ে ভাবনার আলোকে বিভিন্ন কর্মকান্ড পরিচালিত হয়ে আসছে। তারই অংশ হিসেবে এ কর্মসুচি। সকল শ্রেনীর মানুষের কল্যানে সরকার কাজ করে যাবে। কেউ অবহেলার শিকার হবেনা এ অঙ্গীকার নিযে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজ করে যাব।