ফুলবাড়িয়ার নয়া ইউএনও শহীদুল ইসলাম

প্রকাশিতঃ এপ্রিল ২২, ২০২৬, ১৬:০৫

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি, মো: আব্দুল জব্বার : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেনছেন শহীদুল ইসলাম সোহাগ।

বুধবার (২২ এপ্রিল) সকাল ১০.৪৫মিনিটে তিনি ফুলবাড়িয়া উপজেলা পরিষদ চত্বরে পৌঁছলে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার। এ সময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৩৬তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ এর আগে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।
শহীদুল ইসলাম সোহাগ ইতিপূর্বে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি) উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর গ্রামের বাড়ি নরসিংদী জেলার পলাশ উপজেলায়।
নতুন এ কর্মস্থলে তিনি ফুলবাড়িয়া উপজেলাবাসীর সার্বিক সহযোগিতায় একটি আধুনিক মডেল ফুলবাড়িয়া গড়ে তোলতে চান।
এর আগে গত ২০ এপ্রিল ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে বদলী করা হয়।