সোনারগাঁওয়ে ভুল প্রশ্নে আগাম দেড় ঘন্টা বাড়িয়ে এসএসসি শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হল

প্রকাশিতঃ এপ্রিল ২১, ২০২৬, ১৬:২৪

মো.মোক্তার হোসেন সোনারগাও (নারায়ণগঞ্জ) থেকেঃ

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কাচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মঙ্গলবার ( ২১ এপ্রিল) সকাল ১০ টায় চলমান এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীদের গত বছরের (পুরাতন সিলেবাস) প্রশ্নে দিয়ে শিক্ষার্থীদের পরীক্ষা শুরু করেন। প্রায় দেড় ঘণ্টা পর ভুল প্রশ্নে পরীক্ষা চলমান অবস্থায় কর্তৃপক্ষের নজরে আসে। তড়িঘড়ি করে প্রশ্ন পরিবর্তন করে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সঠিক প্রশ্নে আগাম দেড় ঘন্টা বাড়িয়ে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়।

জানা যায়, উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৭৭ জন শিক্ষার্থীকে ২০২৫ সালের প্রশ্ন সরবরাহ করে পরীক্ষা নেওয়া শুরু করেন। ভুক্তভোগী শিক্ষার্থীরা শুরু থেকেই ভুল প্রশ্ন সরবরাহের পরপর কক্ষে দায়িত্ব থাকা শিক্ষকদের নিকট ভুল প্রশ্ন বিষয়টি তুলে ধরে। এ ঘটনায় দায়িত্বে চরম অবহেলার কারণে কেন্দ্র সচিব মতিন সরকারকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।