শিবচরে ৪টি সাউন্ড গ্রেনেড,৩টি টিয়ার গ্যাস,১টি ব্যাটনসহ গ্রেফতার-২

প্রকাশিতঃ এপ্রিল ২০, ২০২৬, ০৮:৪১

শাখাওয়াত হোসেন মোল্লা, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি;

মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি হইতে ৭৫ ব্যারেল পামওয়েল তেলসহ ট্রাক ডাকাতি মামলার আসামী গ্রেফতার এবং লুন্ঠিত ট্রাক ও তেল বিক্রির নগদ ১,৯২,০০০/- (এক লক্ষ বিরানব্বই হাজার) টাকা এবং ডাকাতি করার সময় ভয়ভীতি দেখাতে ব্যবহৃত বাংলাদেশ পুলিশের খোয়া যাওয়া ০৪টি সাউন্ড গ্রেনেড, ০৩টি টিয়ার গ্যাস, ০১টি ব্যাটন এবং ০১টি পুলিশের হেলমেট উদ্ধার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, গত ১২/০৪/২০২৬ তারিখ রাত অনুমান ১০:৩০ ঘটিকার দিকে জনৈক ট্রাক ড্রাইভার ইছরাফিল হোসেন মিয়া ও হেল্পার আবু বক্কর ঢাকা হতে ৭৫ ব্যারেল পামওয়েল (তের হাজার নয়শত পঞ্চাশ) লিটার যাহার আনুমানিক মূল্য ২৫,১১,০০০/-(পচিশ লক্ষ এগারো হাজার) টাকার তেল ট্রাক ভর্তি করে ঝিনাইদহ এর উদ্দেশ্যে রওনা করেন। পথিমধ্যে গত ১৩/০৪/২০২৬ খ্রিঃ তারিখ রাত অনুমান ১২:২৫ ঘটিকায় শরীয়তপুর জেলার নাওডোবা এলাকায় পৌছালে একটি অজ্ঞাতনামা পিকআপ তেল ভর্তি ট্রাক বেরিকেড দিয়ে ডাকাতদল তেল ভর্তি ট্রাকের নিয়ন্ত্রন নিয়ে নেয়। ডাকাতদল ট্রাক ড্রাইভার ও হেল্পারকে ধারালো চাপাতি দিয়ে হাটু ও মাথায় আঘাত করতঃ রক্তাক্ত জখম করিয়া রাত অনুমান ০২:১৫ ঘটিকায় শিবচর থানাধীন মাদবরেরচর ইউনিয়নের বাখরের কান্দি সাকিনস্থ ঢাকা-ভাঙ্গাগামী এক্সপ্রেসওয়ের রাস্তার পাশে হাত, পা ও চোখ বেধে ফেলে রেখে তেল ভর্তি ট্রাক নিয়ে ঢাকার দিকে চলে যায়। পরবর্তীতে শিবচর থানায় একটি ডাকাতি মামলা রুজু হয়। মাদারীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় জনাব মোঃ সালাহ উদ্দিন কাদের, সহকারী পুলিশ সুপার, শিবচর সার্কেলের নেতৃত্বে শিবচর থানা পুলিশের একটি টিম সোর্স নিয়োগ, তথ্য প্রযুক্তির সহায়তা এবং বিভিন্ন মাধ্যমে ডাকাতদের শনাক্ত ও অবস্থান নির্নয় করে নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার ও সোঁনারগাও থানা, নরসিংদী ও কুমিল্লা জেলায় অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে লুন্ঠিত ট্রাক ও তেল বিক্রির নগদ ১,৯২,০০০/- (এক লক্ষ বিরানব্বই হাজার) টাকা এবং বাংলাদেশ পুলিশের ০৪ টি সাউন্ড গ্রেনেড, ০৩ টি টিআর গ্যাস, ০১টি ব্যাটন এবং ০১টি হেলমেট উদ্ধার হয় এবং ডাকাত দলের দুই সদস্য আজিজুল (৩১), পিতা-নুর মোহাম্মদ, মাতা-সুরিয়া বেগম, সাং-রামভদ্রেরবাগ, ইউপি-বৈদের বাজার, থানা-সোনারগাঁও, জেলা-নারায়নগঞ্জ, এবং মোকলেস (৩৩), পিতা-মৃত গাজী রহমান, সাং-তুলসীঘাট, ইউপি-বোনারপাড়া, থানা-সাঘাটা, জেলা-গাইবান্দা, এপি-টিপুদ্দি, সামসুদ্দিন এর বাড়ির ভাড়াটিয়া, থানা-সোনারগাও, জেলা-নারায়নগঞ্জ গ্রেফতার হয়।
ডাকাতদলের অন্যান্য সদস্যদের গ্রেফতারে চেষ্টা অব্যাহতসহ উদ্ধারকৃত মালামাল ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ চলমান রয়েছে। মাদারীপুর জেলা পুলিশ ডাকাতি, ছিনতাই, হত্যাসহ বিভিন্ন অপরাধ দমনে সর্বদা সচেষ্ট রয়েছে এবং সামনে আরো এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বলে জানান মোঃ সালাহ উদ্দিন কাদের সহকারী পুলিশ সুপার শিবচর সার্কেল,মাদারীপুর।